বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১১টা ১০ মিনিট থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত শহর ও বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ সময় ৫১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি বর্ষাকালের সর্বোচ্চ বৃষ্টিপাত। বৃষ্টির আগে তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, বৃষ্টির পর তাপমাত্রা কমে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এ জেলায় প্রায় প্রতিদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
.png)
এদিকে, মুষলধারে বৃষ্টি শুরু হলে শহরের স্টেশন সড়ক, বাদুড়তলা, চকযাদু ক্রস লেন, কবি নজরুল ইসলাম সড়ক, সুলতানগঞ্জপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি চলাকালে বিভিন্ন এলাকায় জনগণ মসজিদ ও সড়কের পাশে আটকে পড়েন। দীর্ঘ সময় সড়কে পানি থাকায় যানবাহন ও জনগণের চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, রাস্তা জলমগ্ন হওয়ায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।