ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার লাইভে এসে আত্মহত্যা করলেন চট্টগ্রামের আরু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২৯ জুন ২০২৪
এবার লাইভে এসে আত্মহত্যা করলেন চট্টগ্রামের আরু
প্রতীকী ছবি

রাজশাহীর পর এবার চট্টগ্রামের এক তরুণী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। তার নাম আরু।

শুক্রবার রাত ২টা ৩০ মিনিটের দিকে নিজ কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি। তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

Advertisement

তবে পারিবারিক কলহ ও অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার সকালে আদর খান নামে এক ফেসবুক আইডি থেকে ঐ তরুণীর মৃত্যুর বিষয়ে জানিয়ে পোস্ট দেওয়া হয়। তিনি ফেসবুক পোস্টে লিখেন, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না ৩ ঘন্টা আগেও আমার সাথে কলে কথা বলছে। আর এখন এই মানুষ টা আল্লাহ'র ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরোপারে চলে গিয়েছে। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাহি রাজিউন। তার রুহের মাগফিরাত কামনা করি।

তিনি আরো লিখেন, সে খুব পরিচিত একটা মুখ, মোটামুটি সবাই ওরে চিনেন। যাদের সাথে ওর ঝামেলা বা কখনো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, দয়া করে আরুকে মাফ করে দিবেন। কারো কাছে যদি ওর কোনো পিক থেকে থাকে প্লিজ ডিলেট করে দিয়েন।

আদর খান ফেসবুক পোস্টে আরো লিখেন, আরুর পরিবারের সাথে আমার কথা হইছে,  তার বড় বইন (বোন) তার বাবা, তার ভাবি তাদের সাথে আমার কথা হইছে। রাত ২টা ৩০ মিনিটে মারা গিয়েছে। 

এর আগে, রাজশাহীতে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে রহিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূ ‘আত্মহত্যা’ করেন। ১৮ জুন ভোরে রাজশাহীর চারঘাট পৌর এলাকার হলের মোড়ের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!