এর আগে, সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে বান্দরবান থেকে রওনা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বান্দরবান জেলা কারাগারে স্থান সংকুলান না হওয়ায় এসব কেএনএফ সদস্যদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা কারাগারের সিনিয়র জেল সুপার জান্নাত-উল-ফরহাদ।
.png)
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুর রহমান বলেন, ৩০ জন কুকি চিন সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাদের ৬৪ সেলের একটি ওয়ার্ডে রাখা হয়েছে।
গত বছরের ১৮ মে প্রথম দফায় ১৮ জন এবং চলতি বছরের ১১ জুন দ্বিতীয় দফায় ১৬ নারীসহ ৩১ জন কেএনএফ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। সব মিলিয়ে এখন চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের সংখ্যা ৭৯ জন।
গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে এবং পরদিন ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত আসামিদের ধরতে বান্দরবানে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১১০ জন কেএনএফ সদস্য ও সহযোগী গ্রেফতার হয়ে কারাবন্দি হয়েছেন। এসব ঘটনায় বান্দরবানের বিভিন্ন থানায় মোট ২২টি মামলা হয়েছে।