[ দেশজুড়ে ]
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, সড়কেই ঝরল ২ প্রাণ
ছবি: সংগৃহীত
রাজশাহীর গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন ।
শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ি উপজেলার ডোমকুলি অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ কেটিসি ও মদিনা পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত হন।
গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!