চট্টগ্রামে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ৯৭৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১১৫টি কেন্দ্রে ৯৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৯২ হাজার ১৬৯ জন। সে হিসেবে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯৭৫ জন পরীক্ষার্থী।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান।
তিনি জানান, চট্টগ্রামে ৬৯টি পরীক্ষা কেন্দ্রে ৬৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬৭ হাজার ৬৫৫ জন। অনুপস্থিত ছিল ৬৭৩ জন।
.png)
এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় খাগড়াছড়িতে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনজনই দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী বলে জানা গেছে।
কক্সবাজারে ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১১ হাজার ৫৪৮ জন। অনুপস্থিত ছিল ১৩৬ জন।
রাঙ্গামাটিতে ১০টি পরীক্ষা কেন্দ্রে চার হাজার ৬৩৯ জনের মধ্যে অংশ নিয়েছে চার হাজার ৫৮৪ জন। অনুপস্থিত ছিল ৫৫ জন।
খাগড়াছড়িতে ১০টি কেন্দ্রে পাঁচ হাজার ২৯৯ জনের মধ্যে অংশ নিয়েছে পাঁচ হাজার ২৫৪ জন। অনুপস্থিত ছিল ৪৫ জন।
বান্দরবানে আটটি কেন্দ্রে তিন হাজার ১৯৪ জনের মধ্যে অংশ নিয়েছে তিন হাজার ১২৮ জন। অনুপস্থিত ছিল ৬৬ জন।