ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাচারের সময় ৮১ ভরি সোনার বারসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৬, ১ জুলাই ২০২৪
পাচারের সময় ৮১ ভরি সোনার বারসহ যুবক আটক
উদ্ধারকৃত ৮১ ভরি সোনার বারসহ আটক যবক

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৮১ ভরি সোনার বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামির নাম মো. দেলোয়ার হোসেন (৩৬)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের মো. আব্দুর রশিদের ছেলে।

Advertisement

জামিরুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগর গোয়েন্দা ডিবি দুপুর ১২ টায় কাশিয়াডাঙ্গা থানার বশরী গ্রামের শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান করেন। কিছু সময় পরে তারা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন কৌশলে পালিয়ে গেলেও আসামি দেলোয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি সোনার বার ও তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৮১ ভরি।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি সোনার বার ও বিস্কুটের কোনো বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!