ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় আবারো ট্রেনের বগি লাইনচ্যুত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২ জুলাই ২০২৪
বগুড়ায় আবারো ট্রেনের বগি লাইনচ্যুত
ফাইল ফটো

বগুড়ার সুখানপুকুর রেল স্টেশনে আবারো কলেজ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সকাল ৮.২০ মিনিটে স্টেশনের দুই নম্বর লাইনে দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

বগুড়া রেল স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু সত্যতা নিশ্চিত করেছেন। তবে অপর এক নম্বর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

স্টেশন মাস্টার আরো জানান, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন সুখানপুকুর রেল স্টেশনে দুই নম্বর লাইনে এসে দুটি বগি লাইনচ্যুত হয়। বগি দুটি লাইনে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। 

Advertisement

উল্লেখ, গত ১০ দিনে ওই স্টেশনে এবং আশেপাশে তিন দিন বগি লাইনচ্যুত ও ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!