ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ২ জুলাই ২০২৪
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘেরাও করে এটিইউ এর একটি দল।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর এটি একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে।

Advertisement

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!