ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২ জুলাই ২০২৪
উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহত
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় মো. সলিম নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন নৈশপ্রহরী।

মঙ্গলবার রাত সাড়ে আড়াইটার দিকে পালংখালি ইউপির হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে।

নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দুইজন হলেন একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৪ এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীর রাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় ঘটনাস্থল থেকে এক নৈশ প্রহরী রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরো দুই নৈশ প্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!