ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেলবাহী লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৬, ৩ জুলাই ২০২৪
তেলবাহী লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
হবিগঞ্জ জেলা। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তেলবাহী লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। 

মঙ্গলবার সন্ধ্যায় আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ফজল মিয়া আউশকান্দি ইউপির জালালপুর গ্রামের রহমত মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরীমল চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় আউশকান্দি ইউপির সৈয়দপুর বাজার থেকে সিএনজি অটোরিকশায় আউশকান্দি যাওয়ার পথে মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা চালক ফজল মিয়া মারা যান। এ ঘটনায় আহত হন দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম ও তার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!