ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে রিসোর্টের কটেজ পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৩, ৩ জুলাই ২০২৪
বান্দরবানে রিসোর্টের কটেজ পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

বান্দরবানে আগুন লেগে নির্মাণাধীন একটি রিসোর্টের কটেজ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে শহরের মিলনছড়ি এলাকায় ডুমুর রিসোর্টের একটি কটেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। এটি ইকোকটেজ, বাঁশ কাঠ দিয়ে তৈরি। একারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!