[ দেশজুড়ে ]
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল দুজনের
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাকে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি বাসের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ায় নারীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার গোড়াই শিল্প নগরের মিলগেট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের দুলাল হাসেনের স্ত্রী ফরিনা বেগম ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী।
.png)
পুলিশ জানায়, বুধবার সকালে অনিতা পরিবহনের একটি বাস নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিল। পথে মিলগেট এলাকায় পৌঁছালে পল্লীবিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসটি ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে খুঁটি বাসের ভেতরে ঢুকে দুজন নিহত হন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!