ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ৪ জুলাই ২০২৪
মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লালপুর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপির উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী মোছা. রুবিনা খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে তিন বছরের শিশু রোকেয়া তার বাবা-মার সঙ্গে চিকিৎসার জন্য বাঘায় যায়। এরপর দুপুরে চিকিৎসা শেষে অসুস্থ মেয়েকে নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। এ সময় লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের  জামতলা এলাকায় পৌঁছলে লালপুর থেকে আসা একটি মাইক্রোবাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক মাইক্রো গাড়িকে আটক করে।

ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রো গাড়ি আটক করে। মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!