শুক্রবার (৫ জুলাই) সকালে তার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক রুবেল আলী পাবনার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামের জিনাত আলীর ছেলে।
কৃষক রুবেল জানান, সকালে কলাক্ষেতে কাজ করছিলেন তিনি। হঠাৎ একটি রাসেল ভাইপার তাকে ছোবল দেয়। সাপটি চিনতে পেরে তিনি পিটিয়ে মেরে ফেলেন। পরে সেটিকে বস্তায় ভরে নিয়ে দ্রুত তিনি রাজশাহী মেডিকেলের উদ্দেশে রওয়ানা হন। প্রথমে একটু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এখন চিকিৎসার পর থেকে ভালো বোধ করছেন।
.png)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, রাসেল ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে রুবেল হাসপাতালের জরুরি বিভাগে আসামাত্র তার চিকিৎসা শুরু হয়েছে। তিনি আপাতত পর্যবেক্ষণে রয়েছেন এবং ভালো আছেন।
এর আগে, গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হন কৃষক হেফজুল ইসলাম (৪৫)। এরপর সেই সাপটিকে মেরে বস্তাবন্দি করে নিজেই রামেক হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।