ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙা রেললাইন: বস্তা গুঁজে চলছে ট্রেন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩১, ৬ জুলাই ২০২৪
ভাঙা রেললাইন: বস্তা গুঁজে চলছে ট্রেন
ভাঙা রেললাইন

রাজশাহীতে রেললাইনের ভাঙা অংশের ওপরে চটের বস্তা গুঁজে স্বাভাবিক রাখা হয়েছে ট্রেন চলাচল। 

শনিবার (৬ জুলাই) সকাল ৬টার দিকে স্থানীয়রা রেললাইনে ভাঙা দেখে রেলওয়ের কর্মীদের জানান। পরে রেলওয়ের কর্মীরা এসে ভাঙা অংশে বস্তা গুঁজে মেরামতের কাজের প্রস্তুতি শুরু করেন।

জানা গেছে, রাজশাহী নগরীর বুধপাড়া গনির মোড় রেলক্রসিংয়ে (৫৮ নম্বর রেলব্রিজ) ট্রেনের লাইন ভেঙে গেছে। স্থানীয়দের ধারণা বৃহস্পতিবার (৫ জুলাই) রাতের কোনো এক সময় ট্রেনের লাইনটি ভেঙেছে। সকালে রাজশাহী-ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ধীরগতিতে যায়। এরপর সিল্কসিটি এক্সপ্রেস রেললাইনের ওপর দিয়ে অতিক্রম করে। এভাবেই চলাচল করছে অন্য ট্রেনগুলো। 

Advertisement

রেলওয়ের কর্মীসহ আরো কয়েকজন এসে ঘটনাস্থল থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে রেলওয়ের আরো কয়েকজন কর্মীরা এসে ঘটনাস্থল মেরামতের জন্য কাজ শুরু করে। তবে বর্তমানে চটের বস্তা ভাঙা স্থানে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, রেলের কর্মীরা কাজ করছেন। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!