[ দেশজুড়ে ]
ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার সকাল ৮টার দিকে পাঁচবিবি জয়পুরহাট সড়কের টিএন্ডটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান।
.png)
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে পাঁচবিবি বাজারে যাচ্ছিলেন মোস্তাকিম। পথে টিএন্ডটি পাড়া খাতুনে জান্নাত মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মোটরসাইকেলসহ ট্রাক্টরের নিচে ঢুকে পড়েন মোস্তাকিম।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!