[ দেশজুড়ে ]
ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুস ছালাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টায় আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস ছালাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন আব্দুস ছালাম। এ সময় মটপুকুরিয়া নামক স্থানে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!