নিহতরা হলেন- চান্দিনা পৌরসভার ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ ও একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল।
স্থানীয়রা জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তারা। এ সময় উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
.png)
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।