[ দেশজুড়ে ]
খালার সঙ্গে দেখা করতে গিয়ে প্রাণ গেল তুহিনের
ইটবাহী ট্রলি। ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে৷
রোববার (৭ জুলাই) সকাল ১১টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত শিশু তুহিন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকরি করতেন। ঐদিন সকালে শিশু তুহিন মায়ের সঙ্গে তার খালাকে দেখতে আসে৷ ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী ইটবাহী একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।
.png)
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!