[ দেশজুড়ে ]
এতিমখানায় শিশুর সর্বনাশের অভিযোগ, শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত শিক্ষক। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হেফজখানা ও এতিমখানার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুলাই) দিনগত রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি হেফজখানা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিক্ষকের নাম মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ওমর আলী পাড়ার আব্দুর রহমানের ছেলে।
জানা গেছে, সম্প্রতি ঐ শিশু শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক আবদুল্লাহ। এ সময় শিশুটি চিৎকারের চেষ্টা করলে মুখ চেপে ধরেন তিনি। পরে ভুক্তভোগী শিশু পরিবারের কাছে বিষয়টি জানালে এ ঘটনায় থানায় মামলা হয়।
সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!