ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৭ জুলাই ২০২৪
নরসিংদীতে দুর্বৃত্তদের হাতে যুবক খুন
ঘটনাস্থলে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জেরে মারুফ (২২) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন।

এর আগে, এদিন  বেলা ১১টায় শিবপুর সদর রোড এলাকায় মিষ্টি ব্যবসায়ী ধিরা ঘোষের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মারুফ শিবপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মোশাররফের ছেলে।

স্থানীয়রা জানান, সদর রোড এলাকায় ধিরা ঘোষের বাড়ির দোতলায় অবস্থান করছিলেন মারুফ। বেলা ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে মারুফকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মারুফকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য  নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, গত ৪ এপ্রিল শিবপুর বাজার সিলভারপট্টির একটি দোকানে শওকত আলী নামের একজনকে কুপিয়ে আহত করার মামলায় আসামি ছিলেন নিহত মারুফ।

শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, গত দুইমাস আগে শিবপুর বাজারে শওকত আলীকে কুপিয়ে আহত করার জেরে আজ শওকত আলীর লোকজন মারুফকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!