ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরায়। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তুর্ণা নিশিতা’ এক্সপ্রেসে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই পুরুষ। এরমধ্যে দুজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা।
.png)
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা জানান, মরদেহ পাঁচটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।