ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে দামে বিক্রি হলো পদ্মার ৯ চিংড়ি 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৮ জুলাই ২০২৪
যে দামে বিক্রি হলো পদ্মার ৯ চিংড়ি 
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের ৯টি চিংড়ি মাছ। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের ৯টি চিংড়ি মাছ। ওই ৯ চিংড়ি ছয় হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার দুপুরে মাছগুলো জালে ধরা পড়ে। পরে ওই জেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের মাছের আড়তে নিয়ে গেলে ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৯টি চিংড়ি মাছ কিনে নেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, দুপুরে জেলের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৬০০ টাকা দিয়ে ৯টি চিংড়ি মাছ কিনে নিয়েছি। এখন ৩ হাজার টাকা কেজি দরে মাছগুলো ঢাকায় বিক্রি করবো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!