ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক ধরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১ জুন ২০২৪
রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ আশিক সরদার (২১) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে দাদশী ইউনিয়নের দাদশী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আশিকের বাবার নাম খালেক সরদার। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ছোটনূরপুর এলাকায়।

রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, দাদশী বাজার এলাকায় অস্ত্র বেচাকেনা করা হবে বলে তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পুলিশ চেকপোস্ট স্থাপন করে। পরে বাজারের আগমাড়াই মমিন মোল্লার মুদির দোকানের সামনে হতে আসামি আশিককে গ্রেফতার করা হয়। এ সময় দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামির নামে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!