ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ৭ জুলাই ২০২৪
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইরান বিশ্বাস (৭০) নামে  এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বারাইজুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইরান বিশ্বাসের বাড়ি বারাইজুরী গ্রামে। তিনি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মিতার মামা।

স্থানীয়রা জানান, দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে আসছিল ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি। এ সময় চন্দনী ইউপির বারাইজুরী এলাকায় পৌঁছালে ট্রেনটির নিচে কাটা পড়েন ইরান বিশ্বাস।

Advertisement

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার বলেন, আমার মামা অসুস্থ ও  শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। তিনি রাস্তা দিয়ে এমনিতেই ঘুরে বেড়াতেন। দুপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ট্রেন আসার বিষয়টি তিনি বুঝতে পারেননি। একপর্যায়ে ট্রেনের ধাক্কা খেয়ে পাশেই পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!