ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বোনের করুণ মৃত্যু, বাকরুদ্ধ বাবা-মা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ৭ জুলাই ২০২৪
দুই বোনের করুণ মৃত্যু, বাকরুদ্ধ বাবা-মা
প্রতীকী ছবি

বগুড়া সদরে পুকুরে ডুবে হিমা (৬) ও জান্নাত (৪) নামে দুই বোনের মর্মাতিক মৃত্যু হয়েছে। রোবার সকাল ১০টার দিকে সদরের বারোপুর মধ্যপাড়ার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। দুই সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা-মা।

এলাকাবাসী জানান, সকাল ১০টার দিকে  দুই বোন বাড়ির পাশে খেলার  সময় পুকুরের পানিতে ডুবে যায়। অনেক সময় খোঁজাখুজির পর প্রায় দুই ঘণ্টা পর তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে।

Advertisement

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান দুই শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!