[ দেশজুড়ে ]
বন্যার পানিতে ডুবে কিশোরীসহ দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে পড়ে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিল্টন চাকমার ছেলে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কৃতিত্ব চাকমা (১৩) এবং বালুখালী গ্রামের মহিমী কুমার চাকমার মেয়ে বিটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহামনি চাকমা (১১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে কৃতিত্ব চাকমার লাশ বাঘাইছড়ি পৌর এলাকার নারিকেল বাগান এলাকা থেকে উদ্ধার করা হয় এবং সোহামনি চাকমার লাশ বুধবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রাম থেকে উদ্ধার হয়।
.png)
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!