স্থানীয়রা জানান, মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে বড়থলি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মারমা পাড়ার একটি মাচাং বাড়িতে খাওয়ার আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে খাওয়া শেষ করার সময় মাচাং বাড়ির নিচে থেকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার হাতে ও পায়ে গুলি লেগেছে।
বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আকতার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আতোমং মারমা রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করে দেখছে।
.png)
প্রসঙ্গত, বড়থলি ইউনিয়নটি রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে এর দূরত্ব ২০ কিলোমিটার। বিলাইছড়ি উপজেলা সদর থেকে বড়থলির দূরত্ব ৬০ কিলোমিটার এবং অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন। সেখানকার লোকজন রুমা ও বান্দরবান জেলা সদর হয়ে বিলাইছড়িতে যাতায়াত করেন। ইউনিয়নটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন।