শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আফজাল উপজেলার গাজীপুর গ্রামের উসমান মাস্টারের (দত্তক) ছেলে।
ওসি আকবর আলী খান জানান, গত প্রায় বছর দুয়েক আগে আফজাল হোসেনের পরকীয়ায় অতিষ্ঠ হয়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত রোববার উপজেলার তেলিহাটি ইউপির আবদার গ্রামের শুভ মিয়ার স্ত্রী আফজাল হোসেনের প্রেমিকা তার বাড়িতে উঠে। সোমবার দুপুরে স্থানীয়দের সহায়তায় লুবনার স্বামী শুভ মিয়া তার স্ত্রীকে ভিকটিমের বাড়ি থেকে তার আবদার গ্রামের নিজ বাড়িতে নিয়ে যায়। এরপর আফজাল তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা দরজা ভেঙে ঘরে ঢুকে। পরে ঘরের কাঠের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফজালকে ফাঁসিতে ঝুলতে দেখে। এ সময় স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
.png)