ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশ হেফাজত থেকে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ১০ জুলাই ২০২৪
পুলিশ হেফাজত থেকে পালাল ওয়ারেন্টভুক্ত আসামি
ফাইল ফটো

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন আলম হোসেন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পলাতক আলম হোসেন পোরশা উপজেলার নিতপুর জেলেপাড়ার সোহরাব হোসেনের ছেলে।

পোরশা থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলমকে সোমবার রাতে তার বাড়ি থেকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তাকে নিয়ে বাসে করে আদালতের উদ্দেশে রওনা হন দুই পুলিশ সদস্য। বাসটি দুপুর দেড়টায় মহাদেবপুর উপজেলা সদরে বাসস্ট্যান্ডে থামলে ওই দুই পুলিশ সদস্য আসামি আলম হোসেনকে বাসে বসিয়ে রেখে চা খেতে নামেন। এ সময় সুযোগে আলম হোসেন বাস থেকে নেমে পালিয়ে যান। এরপর থেকেই পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলায় অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু রাত ১২টা পর্যন্ত আসামির কোনো হদিস পায়নি পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!