বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃত সোনা পাচারকারী আকরাম হোসেন উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বাগানপাড়ার মৃত আব্দুস সত্তারের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সকালে গোপন সূত্রে সংবাদ পাই, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঠাকুরপুর বাগানপাড়ার মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঠাকুরপুর বাগানপাড়া বটগাছ তলার নিচে এ্যাম্বুশ করে।
.png)
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় মোটরসাইকেল চালক পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালক আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কোমরের সঙ্গে লুঙ্গির ভেতর স্কচটেপ দ্বারা মোড়ানো ৪টি প্যাকেট উদ্ধার করে। উক্ত প্যাকেট হতে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদলের সদস্যরা মোটরসাইকেলসহ ৮টি সোনার বার জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা ও আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।