ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে অস্ত্র মামলায় আসামির ১৭ বছরের সাজা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ১০ জুলাই ২০২৪
ঝিনাইদহে অস্ত্র মামলায় আসামির ১৭ বছরের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচার মো. আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর সদর উপজেলার বড় মান্দার বাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার মূল ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে পূর্বের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করলে আসামির নিকট অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করেন। পরে আসামির গ্রামের বাড়ি মান্দার বাড়িয়ায় ২০১৯ সালের নভেম্বর মাসের ১২ তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে।

Advertisement

অভিযানকালে আসামির বাড়ির পেছন থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ব্রজবল্লভ সাধু পরদিন ১৩ নভেম্বর সদর থানায় অস্ত্র আইনে আলমগীরের নামে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে অস্ত্র আইনের একটি ধারায় ৭ বছর সশ্রম ও অপর ধারায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন। আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাজা
লিংক সফলভাবে কপি হয়েছে!