সাজার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহর একক বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে, ঐ মামলায় পাঁচ বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল করেন কুতুব উদ্দিন আহমেদ। আপিলের শুনানি শেষে ২৩ মে রায়ের জন্য বুধবার আজকের দিন ঠিক করেন আদালত।
.png)
আদালতে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট কুতুব উদ্দিনকে খালাস দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
এ মামলায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি কুতুব উদ্দিন আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ১৬ মার্চ নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
২০১৮ সালের ৮ এপ্রিল গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম। পরে তাকে গ্রেফতার করে দুদক।
কুতুব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তার শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দ করেন।