[ দেশজুড়ে ]
হোটেলে পঁচা খাবার বিক্রির দায়ে ব্যবসায়ীদের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা, বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্ট মালিককে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৭ মুদি দোকানিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর।
বুধবার দুপুরে কলাপাড়া চৌরাস্তা ও পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া। এ সময় ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, কলাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে। সব অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!