পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউপির চর আলীমাবাদ গ্রামের হারুন হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের কালু হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. সাজ্জাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন আসাদ হাওলাদার, মনির হাওলাদার, খলিল হাওলাদার, জাহানারা বেগম, কালু হাওলাদার, স্বপন হাওলাদারসহ কমপক্ষে ৯ জন।
.png)
কালকিনি থানার এসআই মাহামুদ হাসান বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রীয়াধীন।