ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার ফেসবুক লাইভে এসে পৃথিবী ছাড়লেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১১ জুলাই ২০২৪
এবার ফেসবুক লাইভে এসে পৃথিবী ছাড়লেন যুবক
ছবিতে আব্দুর রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ (৩০) সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেকারিতে কাজ করতেন।

জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে আব্দুর রশিদ চট্টগ্রামের একটি বেকারিতে কাজ করতেন। তিনি চট্টগ্রামেই বেশি থাকতেন, বাড়িতে খুব কম যেতেন। কয়েকদিন আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার ফেসবুক লাইভে আসেন রশিদ। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। ফেসবুক লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

ঘটনা সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!