ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাস্টবিনে নড়াচড়া করছিল নবজাতক, বুকে তুলে নিলো পরিচ্ছন্নতাকর্মী

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১১ জুলাই ২০২৪
ডাস্টবিনে নড়াচড়া করছিল নবজাতক, বুকে তুলে নিলো পরিচ্ছন্নতাকর্মী
ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশু উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় রাস্তার ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যা শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন হারুন মিয়া নামে একজন পরিচ্ছন্নতাকর্মী। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পলিথিনে মোড়ানো বরগুনা সদর হাসপাতালের সামনে রাখা ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

হারুন মিয়া বলেন, ময়লা পরিষ্কার করার জন্য যাই তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে দেখি পলিথিনে মোড়ানো এক শিশু জীবিত অবস্থায় শিশুটি পড়ে আছে। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে।

Advertisement

আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন,বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নকর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পান। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে এক নজর দেখার জন্য ভিড় জমায়।

ডা. তাসকিয়া বলেন, ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ২ দিন হতে পারে। শরীরে পিঁপড়া আক্রান্ত। বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত যা করণীয় তা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!