নিহত গৃহবধূ লায়লা বেগম বজল আহমদের স্ত্রী। তাদের ২ বছরের শিশু মোহাম্মদ জুনায়েদ পাহাড় ধসে গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিলংজা ইউপির দক্ষিণ মুহুরিপাড়ার পাতাবুনিয়া নামক প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
.png)
নিহত গৃহবধূর মেয়ে ইয়াছমিন আক্তার বলেন, আমার মা ভাইকে নিয়ে দুপুরে ভাত খাচ্ছিলো এ সময় হঠাৎ পাহাড় এসে রান্না ঘরে পড়ে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় আমার মা এবং ভাইকে মাটির ভেতর থেকে বের করা হয়। পরে আমার মায়ের মৃত্যু হয়েছে আর আমার ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকালে পৃথক পৃথক পাহাড় ধসের ঘটনায় ২ জন নিহত হন। শহরের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম নিহত হয়েছেন। এছাড়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় সাইফুলের ছেলে মো. হাসানের।