ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে অতিবৃষ্টিতে সেতুতে ভাঙন, যান চলাচলে ঝুঁকি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২০, ১১ জুলাই ২০২৪
রামুতে অতিবৃষ্টিতে সেতুতে ভাঙন, যান চলাচলে ঝুঁকি
সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের মুখে পড়েছে রাজারকুল-মনিরঝিল সংযোগ সেতু। বৃহস্পতিবার (১১ জুলাই) ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে সেতুটি।

জানা গেছে, রাজারকুল-মনিরঝিল দুই গ্রামের হাজারো মানুষ চলাচলের একমাত্র সেতু এটি। হঠাৎ ভারী বৃষ্টিতে সেতুটি ভাঙনের কবলে পড়লে আতঙ্কে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা। চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আগে দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা খোরশেদ হেলালী বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সেতুটি সংস্কারের উদ্যোগ না নিলে চরম বিপর্যে পড়তে পারে দুই গ্রামের হাজারো মানুষ।

Advertisement

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, সেতুটি নির্মাণ হয়েছে খুব বেশি সময় হয়নি। নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুটি ভাঙনের কবলে পড়লো। সংশ্লিষ্ট ঠিকাদারের দায়সারা কাজের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষের। এই মুহূর্তে সেতুটি ভাঙনের কবল হতে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সেতু ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জরুরি ভিত্তিতে সেতু সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।

 
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!