[ দেশজুড়ে ]
খেলছিল উঠানে, এক ছোবলেই প্রাণ গেল মরিয়মের
ফাইল ফটো
নওগাঁয় পত্নীতলা থানার উত্তরামপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সাপের ছোবলে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে৷
শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন।
.png)
তিনি বলেন, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু মরিয়ম। এ সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!