হাসপাতালের চিকিৎসক নার্গিস ফেরদৌস জানান, সুস্থ আছেনমা ও তিন সন্তান।
জানা যায়, শুক্রবার রাতে প্রসব বেদনা উঠলে সকালে সোমাকে নাটোর শহরের চামেলি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে নিয়ে যান স্বামী তামিম হোসেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে সন্তানের শিশুর জন্ম দেন তিনি।
.png)
এদিকে, তিনটি সুস্থ-স্বাভাবিক সন্তান পেয়ে খুশি বাবা তামিম হোসেন ও মা জান্নাতুল সোমা। তারা জানান, তারা সুস্থ সন্তান পেয়ে খুব খুশি। তবে তিনটি সন্তানকে একসঙ্গে কীভাবে লালন-পালন করবেন তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন তারা।