ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনার রূপপুরে ১২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৩ জুলাই ২০২৪
পাবনার রূপপুরে ১২৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের সন্নিকটে রূপপুর মোড় ও গ্রীণ সিটি এলাকায় ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

শনিবার (১৩ জুলাই) সকালে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে রূপপুর মোড় ও নতুনহাট আবাসন গ্রীন সিটি এলাকায় উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ যৌথ অভিযান চালায়। 

জানা যায়, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব অবৈধ স্থাপনায় দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয়রা। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বারবার নোটিশ এবং মাইকিং করা হয়। এরপরও স্থাপনা সরিয়ে নেয়া না হলে শনিবার যৌথ অভিযান শুরু করে। এসময় রাস্তার দুই পাশের দোকানপাট হোটেল-রেস্টুরেন্টসহ অবৈধভাবে দখল করে রাখা মোট ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারি কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান, থানার ওসি রফিকুল ইসলাম, পাবনা সড়ক ও জনপথ অধিদফতর উপ-বিভাগীয় প্রকৌশলী, সাদিকুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে হোটেল-রেস্টুরেন্টসহ দোকানপাট নির্মাণ দখল করে রাখা হয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা কর্ণপাত না করায় আজকে ১২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে রূপপুর প্রকল্পের আশেপাশের সড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!