ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটালীপাড়ায় ৩ খালের কচুরিপানা অপসারণ 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১৩ জুলাই ২০২৪
কোটালীপাড়ায় ৩ খালের কচুরিপানা অপসারণ 
কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউপির ৩টি খালের ৭ দশমিক ৫ কিলোমিটার অংশের কচুরিপানা পরিষ্কার। ছবি: ডেইলি বাংলাদেশ

জলাবদ্ধতা রোধ ও প্রত্যন্ত অঞ্চলে নৌ যোগাযোগ স্বাভাবিক রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউপির ৩টি খালের ৭ দশমিক ৫ কিলোমিটার অংশের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের নির্দেশে শুয়াগ্রাম ইউপি কাজটি বাস্তবায়ন করছে।

শুয়াগ্রাম ইউপি সূত্রে জানা যায়, শুয়াগ্রাম থেকে কান্দি খালের ৩ কিলোমিটার, শুয়াগ্রাম থেকে আমবৌলা খালের ছিদ্রা বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার ও দিপক মেম্বার এর বাড়ির উত্তর পাশের খাল থেকে রাজীব মেম্বার এর বাড়ি হয়ে দক্ষিণ দিকে বিল পর্যন্ত প্রায় ৩ দশমিক ৫০ কিলোমিটার অংশের কচুরিপানা অপসারণ করা হয়েছে।

Advertisement

শুয়াগ্রামের কৃষক স্বপন বিশ্বাস জানান, বর্ষা মৌসুমে  খালগুলো কচুরিপানায় ভরা থাকে যে কারণে এ সময়ে এই খাল দিয়ে নৌকা নিয়ে চলাচল করা যেতো না। তবে এবারে ভিন্ন চিত্র দেখা গেল। ইউনিয়ন পরিষদ থেকে খালগুলোর কচুরিপানা পরিষ্কার করে চলাচল উপযোগী করা হয়েছে। খালগুলোর কচুরিপানা পরিষ্কার করায় সবচেয়ে বেশি উপকারে আসবে এই অঞ্চলের কৃষক ও মৎস্যজীবিদের।

শুয়াগ্রাম ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ বলেন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এসব খালগুলোর কচুরিপানা পরিষ্কার করার জন্য ইউপিকে নির্দেশনা দেন। এরপর শুয়াগ্রাম ইউপির উদ্যোগে দিনমজুর নিয়োগ করে গত দুইদিনে ৩টি খালের সাড়ে ৭ কিলোমিটার জায়গার কচুরিপানা অপসারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!