[ দেশজুড়ে ]
হাতিয়ায় ভেসে এলো যুবকের লাশ
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।
শনিবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে লাশ উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, শুক্রবার দিবাগত রাতে জোয়ারের সঙ্গে লাশটি উপজেলার চানন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে ভেসে আসে। সকালে স্থানীয়রা নদীর কূলে গেলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
.png)
তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি ভাসমান। জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। শরীর পচে ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!