ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুলাই) গভীর রাতে নেত্রকোণার কান্দিউড়া ইউনিয়নের পর্যটন এলাকা তাম্বুলিপাড়া এলাকায় বর্নি নদীতে ঘটে। তবে শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত হালিম মিয়ার সন্ধান মেলেনি। ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল হালিম মিয়ার সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সূত্র জানায়, উপজেলার তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ট্রলারে আসর বসিয়ে জুয়া খেলছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশ ওই জুয়ার আসরে হানা দেয়। এ সময় জুয়াড়িরা গ্রেফতার এড়াতে নদীতে ঝাঁপ দেন। এরমধ্যে হালিম নামে এক যুবক নিখোঁজ হন। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। কেন্দুয়া ফায়ার সার্ভিসের সহায়তায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায়।
.png)
প্রত্যক্ষদর্শী জুয়েল মিয়া জানান, নৌকায় জুয়া খেলতে হালিমসহ তারা কয়েকজন এসেছিলেন। পুলিশ কৌশল করে অন্য নৌকা দিয়ে আমাদের নৌকায় ওঠে। পরে পুলিশ দেখে যে যেভাবে পারে পানিতে ঝাঁপ দেয়। তিনিও নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ হন হালিম।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, ওই ট্রলারে ২০ জন মিলে জুয়া খেলছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। অন্যরা পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে তীরে ওঠে চলে যায়। তবে হালিম মিয়া নামে এক জুয়াড়ি নিখোঁজ রয়েছে বলে পরে জানতে পারি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।