রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের সালিগ্রাম এলকার বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিজানুর রহমান মিতু উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, প্রায় ৩ বছর আগে পৌরসভার অফিসের ভেতরে ঢুকে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ার তুলে আমাকে মারতে গিয়েছিলেন মিজানুর রহমান। এছাড়াও মাঝেমধ্যে তিনি নেশা করে অফিসের স্টাফদের সঙ্গে খারাপ আচরণ করতেন। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জানানো হয়। পরে মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি আরো বলেন, সকালে জানলাম পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে সেই আশা করছি।