[ দেশজুড়ে ]
নওগাঁয় ৪ মাদকসেবী আটক
ছবি: মাদকসেবী আটক
নওগাঁর মান্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মো. এমদাদুল হকের ছেলে এবং ভাগ্নেসহ ৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বড়পই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে বজলুর রহমান (৫৪), আলহাজ্ব মোল্লা মো. এমদাদুল হকের ছেলে মমিনুল হক (৩৪),আব্দুল করিমের ছেলে তৌকির আহমেদ মিঠু (২৬) এবং ছোট বেলালদহ গ্রামের রাসেল আলীর ছেলে সাব্বির হোসেন (২৩)।
.png)
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪ মাদকসেবীকে আটক করা হয়। এরপর আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!