[ দেশজুড়ে ]
গুলি-মর্টারশেলের শব্দে আবারো কাঁপল টেকনাফ সীমান্ত
ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সোমবার ভোরে দেশটিতে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে আবারো কেঁপে উঠছে সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রাম।
টেকনাফের সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, ভারী অস্ত্রের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম। ভোর থেকে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম হয়নি। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মায়ানমারের অভ্যন্তরে তাদের গৃহযুদ্ধ তীব্র আকারে চলছে। কয়েকদিন ধরে মিয়ানমারে বিমান থেকে বোমা হামলা চলছে।
.png)
টেকনাফ হ্নীলা এলাকার বাসিন্দারা জানান, দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। জান্তা সরকারের অনেক সদস্য টিকতে না পেরে এদিকে পালিয়ে আসছে। কিন্তু বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে আছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!