[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত নারীর
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় পৌঁছলে এক অজ্ঞাত নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স ৪০ হবে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত নারী মানসিক প্রতিবন্ধী ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!