সোমবার (১৫ জুলাই) দুপুরে নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
দণ্ডপ্রাপ্ত মিন্টু শেখ নড়াইলের কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের ইউনুছ শেখের ছেলে। এছাড়া এ মামলার অন্য আসামি একই গ্রামের মো. রাজা শেখ, মোসা. জরিনা বেগম, মোসা. মিনি বেগম ও মো. লিয়াকত শেখকে বেকসুর খালাসের আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ২০১৩ সালের ২৬ জুলাই সন্ধ্যার পরে আসামি জরিনা ও মিনি বেগম ফিরোজ শেখের স্ত্রী লিপি বেগমকে মারপিট করে গুরুতর জখম করেন। এ সময় স্থানীয় লোকজন মীমাংসার কথা বলে লিপি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু আসামিপক্ষের লোকজন মীমাংসা না করে একই বছরের ২৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নিহত ফিরোজ শেখের বাড়িতে ঢুকে আসামি রাজা শেখের হুকুমে আসামি মিন্টু শেখ ফিরোজ শেখকে একটি লোহার খণ্ড দিয়ে ফিরোজ শেখের মাথায় আঘাত করে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুলাই মারা যান ফিরোজ।
এ ঘটনায় নিহতের ভাই কুদ্দুস শেখ বাদী হয়ে ৩০ জুলাই কালিয়া থানায় মিন্টু শেখসহ ৫ জনের নামে হত্যা মামলা করেন। সোমবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।